মাছের খাদ্য তৈরি একটি জটিল ও বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। সঠিক পুষ্টির ভারসাম্য না থাকলে মাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, খরচ বাড়ে এবং লাভজনকতা কমে যায়। Fish Feed XL Formulator এই সমস্যার একটি সম্পূর্ণ ডিজিটাল সমাধান — একটি এক্সেল ওয়ার্কবুক যেটি ব্যবহার করে যেকোনো খামারি বা ফিড উৎপাদক সহজেই পেশাদার মানের ফিড ফর্মুলা তৈরি করতে পারবেন।
প্রধান বৈশিষ্ট্যসমূহ
কাঁচামাল পুষ্টি ডেটাবেজ। ফিশমিল, সয়াবিন মিল, চালের কুঁড়া, গমের ভুষি সহ ৩০+ সাধারণ ফিড উপাদানের প্রোটিন, চর্বি, শর্করা, আঁশ ও শক্তিমান (ME) এর তথ্য পূর্ব-নির্ধারিত।
স্বয়ংক্রিয় পুষ্টি গণনা। উপাদানের পরিমাণ ইনপুট করলেই মিশ্রণের মোট পুষ্টিমান স্বয়ংক্রিয়ভাবে গণনা হয়। কোনো ম্যানুয়াল হিসাবের ঝামেলা নেই। খরচ বিশ্লেষণ ক্যালকুলেটর। প্রতিটি উপাদানের বাজারমূল্য দিলেই প্রতি কেজি ফিডের উৎপাদন খরচ তাৎক্ষণিকভাবে দেখা যায়।
লক্ষ্যমাত্রা নির্ধারণ ফিচার। মাছের প্রজাতি ও বৃদ্ধির ধাপ অনুযায়ী (লার্ভা, ফিঙ্গারলিং, গ্রোআউট) পুষ্টির টার্গেট নির্ধারণ এবং বর্তমান ফর্মুলার সাথে তুলনা। রেসিপি সেভ ও তুলনা। একাধিক ফিড ফর্মুলা সংরক্ষণ করে পাশাপাশি তুলনা করার সুবিধা। দেশীয় খামারিদের কথা মাথায় রেখে সহজবোধ্য ভাষায় লেবেল ও নির্দেশনা।
কারা ব্যবহার করবেন?
- মাছ চাষী ও অ্যাকুয়াকালচার উদ্যোক্তা
- ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান
- মৎস্য গবেষক ও পরামর্শদাতা
- কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক
- মৎস্য সম্প্রসারণ কর্মী
কেন Fish Feed XL Formulator?
বিষয়সুবিধাসময় সাশ্রয়মিনিটের মধ্যে ফর্মুলা তৈরিখরচ কমানোসর্বোচ্চ পুষ্টি, সর্বনিম্ন খরচের মিশ্রণনির্ভুলতাস্বয়ংক্রিয় ফর্মুলায় মানবিক ত্রুটি শূন্যসহজ ব্যবহারএক্সেল জানলেই চলে, বিশেষ প্রশিক্ষণ লাগে নাকাস্টমাইজেবলনিজের উপাদান ও দাম যোগ করা যায়
আরো দেখুন: FeedMaster Excel- Feed Formulation Software। একটি প্রফেশনাল ফিড এপ্লিকেশন।









Shaiful Islam –
মৎস্য চাষী ও ফিড উৎপাদন ব্যবসায়ীদের জন্য এক অনন্য টুল।
Mr. Asif Iqbal –
এটা দিয়ে কি পাংগাস মাছের ফিড ফর্মুলেশন করা যাবে?
Mr. Rabbi –
আমি মনোসেক্স তেলাপিয়া চাষ করি। ভালো ফিড তৈরি করতে চাই। এটি কিভাবে আমাকে সহায়তা করবে?
Shaiful Islam –
এক ভাই প্রশ্ন করেছে এটি দিয়ে পাংগাস বা তেলাপিয়া মেনাসেক্স মাছের ফিড ফর্মুলেশন করতে পারবো কিনা? এর উত্তরে বলছি। আবশ্যই, শুশু পোংগাস বা মনোসেক্স না আমাদের দেশে যেসকল মাছ বানিজ্যিক ভাবে চাষ করা হয় তার প্রতিটির খাদ্য সঠিক ফর্মুলেশন করতে এটি পারফেক্ট।